# Tags

বেতাগীতে নৌবাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার বেতাগী উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গাঁজা ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে ২৯ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেঃ কমান্ডার নাঈম হাসান–এর নেতৃত্বে অভিযান চালিয়ে বাকেরগঞ্জের নিয়ামতি বাজার সংলগ্ন ভাড়া বাসা থেকে নান্টু হাওলাদার (৩৫)–কে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে ১৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।